Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় অটো চালক হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতার ৪

arrest
মিজান,কাউনিয়া: রংপুরের কাউনিয়া অটো চালক আজিদুল ইসলামকে জবাই করে হত্যার ঘটনার ৯ দিন পর রংপুরের পিআইবি,র‌্যাব ও কাউনিয়া থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে রংপুরের পিবিআই অফিসার লুৎফর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে কাউনিয়া উপজেলার হলদী বাড়ী গ্রামের জিল্লুর রহমানের পুত্র ফারুক হোসেনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য মোতাবেক একই গ্রামের কাজিমুদ্দিনের পুত্র আসাদুল হক, ওমর আলীর পুত্র বাবু মিয়া এবং খোপাতী গ্রামের ডাক্তার সুরুজ্জামানের পুত্র মাজেদ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার কারা হয়েছে।
উল্লে­খ্য উপজেলার হলদী বাড়ী গ্রামের শহিদুলের পুত্র অটো চালক আজিদুল (২০) গত ২৭ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে বাড়ী ফেরার পথে তকিপল হাট সংলগ্ন ঈদগা মাঠের কাছে পৌছিলে ওঁৎ পেতে থাকা দুরবৃর্ত্তরা অটো রিক্সার গতি রোধ করে ঈদগা মাঠের মিমবারের কাছে নিয়ে গিয়ে তাকে জবাই করে হত্যা করে পাশের পুকুরে ফেলে দিয়ে অটো নিয়ে পালিয়ে যায়। পরে অটোটি ঘটনা স্থল থেকে ১ কিলো মিটার দুরে সাব্দি গ্রামের রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.