Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালন

                     

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার (২৮শে মে) পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ আনিসুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ নিলুফার আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাইখুল ইসলাম। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, ল্যাম্ব বর্ণ অন টাইম প্রজেক্ট এর উপজেলা কো-অডিনেটর মোঃ মাসুদ রানা, ব্র্যাক উপজেলা ম্যানেজার মোছাঃ জেসমিন আরা বেগম, ফিল্ড কো-অডিনেটর মোঃ মকবুল হোসেন, মোছাঃ রেজিনা অক্তার, মোছাঃ কামরুন নাহার প্রমূখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.