Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ফাঁসিতে যুবকের মৃত্যু, হত্যা না আত্মহত্যা এ নিয়ে নানা গুঞ্জন


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় মীরবাগ কলেজ চত্বরে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেলেও এলাকায় এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে নানা গুঞ্জন। পুলিশ লাশ উদ্ধার করে মৃত্যুর কারন উদঘাটনে মর্গে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের মৃত রমজান আলীর ছেলে খোরশেদ আলম (১৯) ভরসা কোল্ড ষ্টোরেজ এর ম্যাকানিক গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কর্মস্থল থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন সকালে মীরবাগ কলেজ চত্বরে একটি ছোট আম গাছের সাথে তাকে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড না আত্মহত্যা এ নিয়ে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। এদিকে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ সংক্রান্ত ইউডি মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.