Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কর্মী সম্মেলন ও পরিচিতি সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় শুক্রবার বিকালে বালাপাড়া ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে কাউনিয়া কলেজ হলরুমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কর্মী সম্মেলন ও পরিচিতি সভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বালাপাড়া ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জামিল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, যুগ্ন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ লাকু, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শরিফুল ইসলাম, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুশান্ত কুমার সরকার, কাউনিয়া কলেজ ছাত্রলীগ সভাপতি আলী আকবর হালিম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন হ্নদয় প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন ওযার্ডের সভাপতি সম্পাদকসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পরে বালাপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নব নির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটির পরিচিতি অনুষ্ঠান শেষে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Leave A Reply

Your email address will not be published.