Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ভয়াভহ অগ্নিকান্ডে ২টি ঘরসহ গরু ও পাম্প পুড়ে ছাই


কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২টি টিনের ঘর, গরু, পানির পাম্পসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি পরিমান প্রায় ১ লাখ টাকা। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে হলদীবাড়ী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে শহিদুল ইসলাম এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শহিদুল জানায়, বাড়ির একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুন লাগার পর মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। এতে বসত ঘরের আসবাবপত্র, জামা-কাপড় এবং গোয়াল ঘরে রাখা একটি গরু ও পানির পাম্পসহ মালামাল পুড়ে যায়।

খবরপেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য অমরেশ চন্দ্র।

Leave A Reply

Your email address will not be published.