Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ১০০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কাউনিয়া প্রতিনিধি:
লালমনিরহাট ও কাউনিয়া থানা পুলিশ ১০০ কেজি গাঁজাসহ (ঢাকা মেট্রো গ-১২-২৫৭৯) একটি প্রাইভেটকার জব্দ করেছে।
গত বৃহস্পতিবার রাতে যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে লালমনিরহাট থানার এএসআই শাহনুর ও কনস্টেবল ফারুক গাঁজা বহনকারী কারটিকে ঢাকা লালমনিরহাট মহাসড়কে ধাওয়া করে এবং কাউনিয়া থানায় খবর দেয়। পরে গাড়িটি কাউনিয়া এলাকায় প্রবেশ করলে এসআই মাসুদ, এসআই শাহজাহান গাড়ির পিছু নিলে তারা টের পেয়ে মীরবাগ এলাকা থেকে ফিরে শহীদ বাগ ইউনিয়নের বল্লববিষ্ণু গুলশান মোড়ের কাছে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে গাড়ির ভিতরে রাখা ৮টি বান্ডিলে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িটি রাজারহাট উপজেলা থেকে আসছিল। সিজার লিস্ট হওয়ার পর মালগুলো লালমনিরহাট থানা পুলিশ নিয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.