Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ৩দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় “মিলে মিশে থাকি ভাই, ন্যায় বিচার পেতে গ্রাম আদালতে যাই” প্রতিপাদ্য বিষয়কে নিয়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের আওতায় মঙ্গলবার (২৪অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)এর অর্থ ও কারিগরি সহযোগীতায় গ্রাম আদালত বিষয়ক ৩দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স সমন্বয়কারী এসএম নাজিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার মূখ্য আলোচক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ডিষ্ট্রিক ফ্যাসিলেটেটর মতিউর রহমান, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) উপজেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ, টেপামধুপর ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মাসুদ রানা, সাংবাদিক মিজানুর রহমান মিজান, জহির রায়হান প্রমুখ।

৩দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী উপজেলার কুর্শা ও টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় আলোকচিত্র প্রদর্শনসহ আলোচনা, পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমটি ২৪-২৬অক্টোবর’১৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave A Reply

Your email address will not be published.