Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাউনিয়ায় ৪বছরের শিশু কন্যা ধর্ষন, ধর্ষক আটক

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌরসভার সারাই পূর্ব মিয়া পাড়া গ্রামে ৪বৎসরের এক শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ধর্ষককে আটক করে থানায় সোপর্দ করেছে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সোমবার দুপুরে উপজেলার হারাগাছ পৌরসভার সারাই পূর্ব মিয়া পাড়া গ্রামের বিড়ি শ্রমিক মোস্তফা মিয়ার প্ত্রু ধর্ষক বিপুল মিয়া(২৫) একই এলাকার আলাউদ্দিন মিয়ার ৪বছরের শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষন করে। শিশুটির চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে ও ধর্ষককে আটক করে হারাগাছ পৌরসভা কার্যালয়ে নিয়ে য়ায় এবং গুরুতর আহত অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এঘটনায় স্থানীয় এলাকাবাসী উত্তেজিত হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ধর্ষক বিপুল মিয়া(২৫)কে আটক করে।
এব্যাপারে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মামুন উর রশীদ জানান, খবর পেয়ে বিপুল মিয়া(২৫)কে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ও মেডিকেল ষ্টেট এর জন্য ভর্তি আছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.