Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কালীগঞ্জে ফেন্সিডিল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী লিটন র‌্যাবের হাতে আটক

Jhenaidah Madok Bisness Man Liton-1ঝিনাইদহ প্রতিনিধি: ফেন্সিডিল ও ইয়াবাসহ লিটন মিয়া (২৮) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার মাছ বাজারে অভিযান চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল, ৯৫০ পিচ ইয়াবা ও ১০ হাজার ৯৬৫ টাকাসহ তাকে আটক করে র‌্যাব। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। আটক লিটন মিয়া বাদুরগাছা গ্রামের সাহেব আলীর ছেলে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা কালীগঞ্জের বারবাজারের মাছ বাজারে সোমবার সন্ধ্যায় অভিযান চালায়। সেখান থেকে র‌্যাব ১৯০ বোতল ফেন্সিডিল, ৯৫০ পিচ ইয়াবা ও ১০ হাজার ৯৬৫ টাকা মাদক ব্যবসায়ী লিটন মিয়া কে আটক করে।
এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান বাদি হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে করেছেন। রাতেই উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটক লিটনকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.