Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কাস্টমস সিএন্ডএফ কর্মচারী সংঘর্ষের ঘটনায় ২৭ জনের নামে মামলা

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল চেকপোস্ট কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৭ জনের নামে মামলা করেছে কাস্টমস।
গত বুধবার রাত ৯টার দিকে আহত কাস্টমস সিপাই অপূর্ব কুশারী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এ মামলা দায়ের করেন। এ ঘটনায় যে কোন সময় সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা আন্দোলন করে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ করে দেবে বলে জানা গেছে।
বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, বেনাপোলে চেকপোস্ট কাস্টমস ভবনে সিএন্ডএফ এজেন্ট কর্মচারী প্রবেশ করাকে কেন্দ্র করে গত ২৪ মার্চ দুপুরে কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়। আহতরা হলেন সিএন্ডএফ এজেন্ট কর্মচারী নজরুল ইসলাম (৪৫), কবীর হোসেন (৩২) ও কাস্টমস সিপাই অপূর্ব কুশারী (৩৪)। এ ঘটনায় কাস্টমস সিপাই অপূর্ব কুশারী বাদী হয়ে ২৭ জন সিএন্ডএফ এজেন্ট কর্মচারীর নামে মামলা করেছেন।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা হাসানুজ্জামান বলেন ঊর্র্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিপাই অপূর্ব কুশারী বাদি হয়ে মামলা করেছে। তবে আসামিদের নাম প্রকাশ করা যাবে না।

Leave A Reply

Your email address will not be published.