Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কিশোরগঞ্জের হোসেনপুরে কালবৈশাখীর তান্ডবে দু’শতাধিক ঘরবাড়ি গাছপালা লন্ডভন্ডঃ আহত ২৫

news 99-3

এখলাছ উদ্দিন, কিশোরগঞ্জ:  

কিশোরগঞ্জের হোসেনপুরে কালবৈশাখীর তান্ডবে দু’শতাধিক ঘর-বাড়ি গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। জানাযায়,গত শনিবার (১৮ এপ্রিল) বিকেল ও রাতে দু-দফায় প্রচন্ড বেগে বয়ে যাওয়া কালবৈশাখীর তান্ডবে উপজেলার পৌর এলাকাসহ, পাইকশা, ধনকুড়া, বর্শিকুড়া, কাওনা,গোবিন্দুপর,ধুলজুরি, পুমদি, জিনারী, সিদলা ও ধুলিহর গ্রামের দু’শতাধিক ঘরবড়ি,গাছ পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

News 99 (1)

কালবৈশাখীর তান্ডবে উপজেলার ঢেকিয়া গ্রামের দুলাল মিয়ার ঘর,রায়হানে মিয়া ঘর,হুমায়ুনের ঘরে উপর একটি বড় গাছ পড়ে গিয়ে ঘরটি সম্পূণ চুর্ণবিচুর্ণ হয়ে যায়। তাছাড়া উপজেলার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের খালেক বেপারীর স-মিল,জামাইল গ্রামের হিরা মিয়া ঘর,বাদল মিয়া ঘর,ভুরম্নয়া গ্রামে কফিকুল মিয়ার ঘর,আলম মিয়ার ঘর,সোহেল মিয়ার ঘর,কুড়িমারা গ্রামে মানিক মিয়ার ঘর চুর্ণবিচুর্ণ হয়ে যায়। অন্যদিকে উপজেলার পুমদি,গোবিন্দপুর,হাজীপুর,সিদলা,শাহেদল ও জিনারী এলাকায় কালবৈশাখীর তান্ডবে ঘর-বাড়ি,গাছ পালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.