Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার ৫০ বছর পুর্তি

শাহ্ আলম, কুড়িগ্রাম: উত্তরবঙ্গের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার ৩দিনব্যাপী ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
উদযাপনের সমাপনি দিন বৃহস্পতিবার সন্ধায় ইসলামী সাংস্কৃতির অনুষ্ঠান শেষে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চীফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল, সাবেক উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি আব্দুস সাবের, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান, মাদ্রাসার সাবেক ছাত্র ড. তুহিন ওয়াদুল ও মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ নুর বখতসহ বিশিষ্টজনরা।
পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী, গুনিজন ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।

Leave A Reply

Your email address will not be published.