Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রাম সরকারী কলেজের ৭১৫ জন শিক্ষার্থী ডিগ্রী পাস কোর্সের রেজিষ্ট্রেশন কার্ড না পাওয়ায় ফরম পুরনের অনিশ্চয়তায়

কুড়িগ্রাম প্রতিনিধি: 

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসিনতার কারনে কুড়িগ্রাম সরকারী কলেজের ২০১৩-২০১৪ শিক্ষা বর্ষের ডিগ্রী পাস কোর্সের ৭শ ১৫ জন শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে রেজিষ্ট্রেশন কার্ড পায়নি। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত সময়ের মধ্যে ফরম পুরনে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কলেজ সুত্রে জানা গেছে, ডিগ্রী পাস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীর ফরন পুরনের তারিখ ঘোষনা করা হয়েছে ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিষ্ট্রেশন কার্ড না দেয়ায় ফরম পুরন করা সম্ভব হচ্ছে না।

কুড়িগ্রাম সরকারী কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোছাঃ রোমানা বেগম জানান, আমরা রেজিষ্ট্রেশন কার্ডের জন্য নির্দিষ্ট সময়ে ফরম পুরন করেও এখন পর্যন্ত রেজিষ্ট্রেশন কার্ড পাইনি। এ অবস্থায় আমাদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেয়া নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফরম পুরন করতে না পারলে আমাদেরকে অতিরিক্ত ৮শ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। এতো টাকা জরিমানা দিয়ে আমাদের লেখা-পড়া করা সম্ভব নয়।

কলেজের বিএসএস প্রথম বর্ষের ছাত্র মোঃ আতিকুর রহমান জানান, আমি ব্যাক্তিগত ভাবে রেজিষ্ট্রেশন কার্ডের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মোঃ মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করেছি। তিনি আমাকে বলেছেন দুই এক দিনের মধ্যে রেজিষ্ট্রেশন কার্ড পাওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের দাবী অতি দ্রুত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন কার্ড প্রদান করে জরিমানা ছাড়াই শিক্ষার্থীদের ফরম পুরনের ব্যবস্থা করা হোক।

এ ব্যাপারে কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুনের সাথে কথা হলে তিনি বলেন, কুড়িগ্রাম সরকারী কলেজের বিএ প্রথম বর্ষের ৩শ জন, বিএসএস প্রথম বর্ষের ১শ৭৪ জন, বিবিএস প্রথম বর্ষের ২শ ১৭ জন এবং বিএসসি প্রথম বর্ষের ২৪ জনসহ মোট ৭শ ১৫ জন শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুবার পাঠানো হয়েছে। পাশাপাশি কলেজ থেকে প্রতিনিধিও পাঠানো হয়েছে। কিন্ত এখন পর্যন্ত নিয়মিত এসকল শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ড পাওয়া যায়নি। কতৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করা হলে তারা বলছেন দু-একদিনের মধ্যে রেজিষ্ট্রেশন কার্ড পাওয়া যাবে। তাদের কথা অনুযায়ী ফরম পুরনের তারিখ ১০ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ঘোষনা করা হয়েছে। কিন্তু এর মধ্যে পাওয়া না গেলে কলেজ কতৃপক্ষকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে।

Leave A Reply

Your email address will not be published.