Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে ৫২ ভূমিহীনকে কৃষি খাস জমির দলিল হস্তান্তর

Kurigram Khash Land Distribution photo- 31.01.15

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে অতি দরিদ্র ৫২ ভূমিহীনের মাঝে কৃষি খাস জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চর জীবিকায়ন কর্মসূর্চীর সহযোগীতায় দলিল হস্তানÍর করেন, রংপুর বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখ্ত।
এ কর্মসূচীর অধিন সদর উপজেলার ৩টি ইউনিয়নের ৫২জন ভূমিহীনকে ২৫ শতক করে কৃষি খাস জমির কবুলিয়ত দলিল প্রদান করা হয়।
এ সময় জেলা প্রশাসক এ বি এম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) এস এম আবু হোরায়রা, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, বাস্তবায়নকারী সংস্থা জীবিকার পরিচালক মানিক চৌধূরী উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.