Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

Capturerrr

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভুরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে এই ঘটনা ঘটে। জানাগেছে, বৃহস্পতিবার রাতে তিলাই ইউনিয়নের পশ্চিমছাট গোপালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা খাতুন (১৯ কে মূমুর্ষু অবস্থায় ভুরুঙ্গামারী হাসপাতালে আনার পথে মারা যায়। এ ঘটনায় নাজমার পিতা মিনহাজ আলী শুক্রবার ভুরুঙ্গামারী থানায় হত্যার অভিযোগ এনে মামলা করে। পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করেছে। মিনহাজ আলী জানান, জাহাঙ্গীর আলী দীর্ঘদিন থেকে নানা অজুহাতে তার মেয়েকে মারধর করতেন।  তিনি দাবী করেন তার মেয়েকে পিটিয়ে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মাসুম জানান, সুরতহাল রিপোর্টে মেয়েটির ঠোঁট ফাটা এবং বাম চোয়াল ফোলা পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.