Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খালেদার সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রবিবার বিকালে হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ড. ‌আব্দুল মইন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ। বিএনপির এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে বিকাল পৌনে তিনটায় গুলশানের বাসা থেকে হোটেল সোনারগাঁওয়ের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। নির্ধারিত সময়ের আগে চলে আসায় হোটেলের কাছে কারওয়ান বাজারে প্রগতি লাইফ ইনস্যুরেন্স ভবনে অবস্থান নেন তিনি। পরে সেখান থেকে হোটেলে যান তিনি।

Leave A Reply

Your email address will not be published.