Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খেলতে পারবেন না শাহাদাত!

shahadat01

গৃহকর্মী নির্যাতনের মামলা নিষ্পত্তি হবার আগে কোন ধরনের ক্রিকেটও খেলতে পারবেন না শাহাদাত। এমন কথাই সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার সন্ধ্যায় ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি সভাপতি বলেন, ‘এমন কিছু যদি সে করে থাকে তবে সেটা অতি জঘন্য কাজ। তার মামলা সংক্রান্ত ব্যাপারে বিসিবি পাশে থাকবে না। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে খেলতেও দেওয়া হবে না।’

পাপন আরো জানান বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অলিখিতভাবে নিষিদ্ধই হয়ে গেলেন ক্রিকেটার শাহাদাত।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.