Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গলাচিপায় শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১২৫ তম তিরোধান উৎসব

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপায় শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারীর ১২৫ তম তিরোধান উৎসব ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শ্রীমদভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে হারমোনিয়াম, ঢোল, জুরি, শঙ্খ, বড় ঘণ্টা ও মাইক বাজিয়ে জয় বাবা লোকনাথ ধ্বনিতে মুখরিত হয়ে লোকনাথের গুণ-র্কীতনের মাধ্যমে উৎসবটি শুরু হয়।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অতুল দাসের বাড়িতে মনোমুগ্ধকর পরিবেশে এ উৎসব পালিত হয়। বেলা ৪ টার দিকে প্রসাদ বিতরণ করা হয়। এ সময়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি বাবু নির্মল চন্দ্র দাস।
সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র মালী বলেন, ৩০ ফুট দৈর্ঘ্য ও ২৭ ফুট প্রস্থ ছাদ বিশিষ্ট লোকনাথ মন্দিরটি আনুমানিক ৩৭ বছর পূর্বে কাঠ, বাঁশ ও ছোন দিয়ে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের বাকি কাজ, বাদ্য, যন্ত্র ও পাথরের মূর্তি নির্মাণে প্রায় এক লক্ষ টাকা প্রয়োজন। মন্দিরের কাছাকাছি প্রায় ৫ হাজার হিন্দু সম্প্রদায়ের লোকের বসবাস। তাই লোকনাথের তিরোধান উৎসব হিন্দু সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ লৌকিক ও পরোলৌকিক গুণকীর্তন উৎসব।
মন্দিরের সেবায়িত আলো রানী দাস বলেন, মন্দিরের সরকারি আর্থিক অনুদান পেলে মন্দিরটি আরো ভালভাবে চলত। এ সময় আরো উপস্থিত ছিলেন, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেলসহ সভাপতি গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী ইংরেজী শিক্ষক, উপজেলা যুবলীগ নেতা আমির হোসেন পিন্টুসহ সভাপতি রুসেল, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব কুমার দাস প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.