Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

 গাঁজা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে গাঁজা, নগদ টাকাসহ শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর একটি দল। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বৈডাঙ্গা  গ্রামে অভিযান চালিয়ে শহিদুলের বাড়ি থেকে ৫’শ গ্রাম গাঁজা, নগদ ৩৪ হাজার ৬’শ ৯৮ টাকা উদ্ধার করে র‌্যাব। শহিদুল বৈডাঙ্গা গ্রামের রহমান ফকিরের ছেলে বলে জানা যায়।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈডাঙ্গা গ্রামে উক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় র‌্যাব কর্তৃপক্ষ।

Leave A Reply

Your email address will not be published.