Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাংনীতে বসতঘরে অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

Fire pic-2মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনায় টিভি-ফ্যানসহ ২ লক্ষাধিক টাকার মালামালা ভস্মীভূত হয়েছে। সোমবার সকাল পৌনে ৯ টার সময় ধর্মচাকী গ্রামের সলিম উদ্দীনের ছেলে বাবলু মিয়ার বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গৃহকর্তা বাবলু মিয়া জানান বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে রাখা ১০ হাজার টাকা,১টি টিভি,৩টি ফ্যানসহ আনুমানিক ২লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। এসময় মেহেরপুর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগে ঘরের মালামাল পুড়ে ছাই হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম রেজা জানান, বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকান্ডে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.