Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাংনীতে হরতালবিরোধী মিছিল

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী মিছিল হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের নেতৃত্বে হরতালবিরোধী মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ড চত্বরে শেষ হয়।
মিছিলে গাংনী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম মাস্টার, হাজী মোহাসিন, ধানখেলা ইউপি আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, কাজিপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক, কাথুলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক, কৃষকলীগ সভাপতি ফজলুল হক, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর নবীর উদ্দীন, আওয়ামী লীগ নেতা আল মামুনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.