Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাংনীতে হেযবুত তওহীদ উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি

meherpur ht  (1)

জাহিদ মাহমুদ, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাটে হেযবুত তওহীদ উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সুধী সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার সময় বামন্দী-নিশিপুর জামে মসজিদ হতে র‌্যালীটি বের হয়ে, নিশিপুর, বালিয়াঘাট, নতুন বজ্রপুর হয়ে মসজিদে এসে শেষ হয়। র‌্যালি শেষে বালিয়াঘাট ফুটানী বাজারে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন- মেহেরপুর-মুজিবনগর আমির শরিফুল ইসলাম, গাংনী, কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা আমির শাহারুল ইসলামপ্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।
এছাড়াও বক্তারা আরো বলেন, জঙ্গিবাদ কোন ধর্মই সর্মথন করে না, জঙ্গিবাদ কোন ধর্মের শিক্ষা হতে পারে না। স্বার্থান্বেষী কতিপয় নাম ধারী আলেম, ধর্মব্যবসায়ী মোল্লা শ্রেণি ধর্মের অপব্যাখ্যা দিয়ে এদেশের কোমলমতি শিক্ষার্থীদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ ২১ বছর ধরে হেযবুত তওহীদ ধর্মের প্রকৃত শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরছে এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নি:স্বার্থভাবে কাজ করে চলেছে । দেশের স্বার্থে, জাতির স্বার্থে জঙ্গিবাদ বিরোধী গণপ্রতিরোধ গড়ে তোলার আহবানও জানান বক্তারা। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত ২ শতাধিক জনতা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.