Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

গাইবান্ধা : গাইবান্ধা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এক কর্মচারীকে মারপিটের অভিযোগে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন ও সোনালী বাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক আয়েশ উদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ পরোয়ানা তামিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিকেল তিনটার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম তাসকিমুল হক এ আদেশ দেন।

পরোয়ানা জারিকৃত অন্যরা হলেন, সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আইয়ুব হোসেন, পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন, সাইমুম, শাহিনুর, আবদুল্লা, বাবলু ও আইয়ুব আলী।

Leave A Reply

Your email address will not be published.