Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা: গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেলা পুলিশের উদ্যোগে বুধবার পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, নিহত পুলিশ পরিবারদের ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান।
পরে পুলিশ লাইনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার নবাগত পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। পুলিশ লাইনের আর.আই ওয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, শাহজাদা আনোয়ারুল কাদির, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, শাহ শরিফুল ইসলাম বাবলু, প্রতাপ ঘোষ, মিহির ঘোষ, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, নিহত পুলিশ পরিবারের পক্ষে সাব-ইন্সপেক্টর মশিউর রহমান, সাবিহা বিনতে জান্নাত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচারনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) রবিউল ইসলাম। জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ সকল পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ নিহত পুলিশ পরিবারের সদস্যরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে।
নবাগত পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ তার বক্তব্যে উলে­খ করেন নিহত পুলিশদের স্মৃতিকে ধারণ করে রাখতেই সারাদেশব্যাপী এই দিনে মেমোরিয়াল ডে উদযাপিত হচ্ছে। তিনি বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ এই অনুভূতিকে সামনে রেখেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ পুলিশ দেশের শান্তি শৃংখলা রক্ষাসহ জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি তার বক্তব্যে গাইবান্ধার কর্মকালে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.