Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ১৯০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ১৯০০ পিস ইয়াবাসহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু হোসেন আবুকে (৫০) আটক করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক আবু হোসেন সদর উপজেলার মধ্য ধানঘড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক জানান, দীর্ঘদিন থেকে আবু হোসেন তার বাড়িতে ইয়াবার ব্যবসা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, রাতেই তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

Leave A Reply

Your email address will not be published.