Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ২৯ শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত

গাইবান্ধা প্রতিনিধি:
অব্যাহত শৈতপ্রবাহে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা আধুনিক হাসপাতালে ২৯ শিশু কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত নতুন করে ভর্তি হয়েছে ৭ জন।
হাসপাতাল সূত্র জানায়, গত এক সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো-সদর উপজেলার কিশামত মালিবাড়ির সাব্বির (১১ মাস) ও লক্ষ্মীপুরের সিফাত (১৮ মাস)।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবু হানিফ জানান, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শীতজনিত রোগও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শিশুদের ডায়রিয়ার প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

Leave A Reply

Your email address will not be published.