Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুগলের নতুন সিইও ভারতের সুন্দর পিচাই

ভারতের

ইন্টারনেট জায়ান্ট গুগলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিন এই ঘোষণা দেন। ৪৩ বছর বয়সী পিচাইয়ের জন্ম ভারতের চেন্নাইয়ে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আকস্মিকভাবে প্রতিষ্ঠান পুনর্গঠন করেছে গুগল। এটি ‘আলফাবেট ইংক’ নামে একটি নতুন মাদার কোম্পানি এনেছে। এখন থেকে ঐ মাদার কোম্পানির অধীনে কাজ করবে গুগল।

অ্যালফাবেট ইংকের সিইও হচ্ছেন ল্যারি পেজ। অন্যদিকে সার্গেই ব্রিন প্রেসিডেন্ট হচ্ছেন। আর গুগলের নতুন সিইও হিসেবে কাজ করবেন সুন্দর পিচাই।

Leave A Reply

Your email address will not be published.