Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চট্টগ্রামে দুই ভাইয়ের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাস এলাকার রেলওয়ে বস্তির একটি বাসা থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন কামরুল হাসান (৩২) ও নুরুল আবছার ওরফে লাকী (৩০)। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, নিহত কামরুল স্ত্রী ও এক সন্তান নিয়ে নগরের ইপিজেড এলাকায় থাকেন। তাঁর স্ত্রী পোশাক কারখানায় চাকরি করেন। নিহত আবছার ওই ভাড়া ঘরের একটি কক্ষে থাকতেন। কামরুল গতকাল বুধবার রাতে ছোট ভাই আবছারের ঘরে আসেন। সেখানেই রাতে ছিলেন। আজ সন্ধ্যায় দুই ভাইয়ের ঘরে কোনো সাড়া–শব্দ না থাকায় আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে।
এসআই শাহাদাত হোসেন আরও বলেন, নিহত দুই সহোদরের শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই। ঘরে বেশ কিছু নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.