Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চলতি মাসেই রণবীর-ক্যাটরিনার বাগদান!

b-5বিনোদন ডেস্ক:
দুজনের প্রেমের সম্পর্কে এবার সামাজিক সিলমোহর বসছে। চলতি মাসেই বাগদান পর্ব সেরে ফেলবেন বলিউডের প্রেমিক-জুটি রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। কয়েক সপ্তাহ আগেই কাপুর পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজের আসরে যোগ দিয়েছিলেন রণবীর ও ক্যাটরিনা। সূত্রের খবর, খুব শিগগরিই বিয়ে করতে চলেছেন রণবীর ও ক্যাটরিনা। এ ব্যাপারে কাপুর পরিবার উদ্যোগী হয়েছে। এজন্য পরিবারের পক্ষ থেকে রোকা (পাঞ্জাবি প্রথা অনুযায়ী পাত্র-পাত্রীর আনুষ্ঠানিক বাগদানের অনুষ্ঠান) আয়োজন করার পরিকল্পনা করেছে। কেউ কেউ তো আবার বলছেন, চলতি মাসের শেষে ওই অনুষ্ঠান হবে। ততদিনে রণবীরের ‘বম্বে ভেলভেট’ মুক্তি পেয়ে যাবে এবং ক্যাটরিনাও কান উৎসব থেকে ফিরে আসবেন।

Leave A Reply

Your email address will not be published.