Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন ও শুভেচ্ছা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫ এ ই-গর্ভনেন্স বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. গিয়াস উদ্দিন, কুমিল্লা জেলার সাবেক শ্রেষ্ঠ শিক্ষানুরাগী মো. মনির খন্দকার, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম মুন্সি, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মো.আবুল হোসেন, বাড়েরা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, কেরনখাল ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, এতবারপুর ইউপি চেয়ারম্যান একেএম মামুনুর রশিদ, বরকইট ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনার উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল বকসী, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান, চান্দিনা প্রেস ক্লাবের পক্ষে শরীফ আহমেদ খান জুয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.