Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘চাপ নিয়েই মাঠে নামবে মিসবাহর দল’

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে প্রায় দেড় যুগ অপরাজিত ছিল পাকিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-২০ তে ঘরের মাঠে সেই দলটিকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। ওয়ানডে সিরিজে আজহার আলির দলকে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-২০ তে শহিদ আফ্রিদির দলকে স্রেফ উড়িয়ে দেয় টাইগাররা। টেস্ট সিরিজে মিসবাহ-উল হকের দলের কাছে পাকিস্তানের বড় আশা ছিল। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ চারে থাকা দলটি দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম তিনদিন দাপট দেখিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেও বাংলাদেশের দুর্দান্ত প্রতিরোধের ফলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। ফলে দ্বিতীয় ও শেষ টেস্টে মিসবাহর দল কিছুটা চাপ নিয়েই মাঠ নামবে। হেরে গেলে বা ড্র করলে মিসবাহকেও যে শূলে চড়ানো হবে তা পাকিস্তানের এই বর্ষীয়ান তারকার অজানা থাকার কথা নয়। তবে বাংলাদেশ সফরে হারের বৃত্তে বন্দি থাকা পাকিস্তান অন্তত মিসবাহর নেতৃত্বে পরাজয়ের দুর্দশা থেকে বেরিয়ে আসতে পেরেছে। ২০১০ সালে পাকিস্তান ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব নেয়ার পর দলকে বেশ কয়েকবার খাদের কিনারা থেকে উদ্ধার করেছেন, অনেক কঠিন সময় পেরিয়ে দলকে সাজিয়ে তুলেছেন তিনি। বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নেয়ার পর এক সাক্ষাৎকারে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মিসবাহ বলেন, ‘যাক, এখন একটু আরাম-আয়েশ করা যাবে।’ প্রথম টেস্টে ড্র করার পর মিসবাহ বলেন, ‘অবশ্যই এমন একটি দল নিয়ে আপনি জয় পেতে চাইবেন। তবে মাঝে মাঝে আপনার প্রতিপক্ষ দলও তো ভালো খেলতে পারে এবং তারা যেই দুর্দান্ত কামব্যাক করেছে সে কারণে তাদেরও কৃতিত্ব দিতে হবে।’ ড্র করায় হতাশ হলেও বাংলাদেশের প্রশংসা করেন মিসবাহ-উল-হক। তিনি বলেন, ‘আপনি বলতে পারেন না যে আমরা ভুল করেছি। তবে জিততে না পারায় হতাশ। আমরা জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। তবে তাদের ওপেনাররা আমাদের ওপর ছড়ি ঘুরিয়েছে। বিশেষ করে, চতুর্থ দিনের শেষ দুই সেশনে তারা ৬১ ওভারে ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আমাদের জয় কেড়ে নিয়েছে। ঐ জুটিটিই ম্যাচের গতিপথ পাল্টে দেয়।’ টেস্ট-সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিসবাহকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ তে পাকিস্তানের প্রতিরোধহীন পরাজয়ের কথা বারবার মনে করিয়ে দেয়া হয়। তবে পাকিস্তানের টেস্ট অধিনায়ক বলেন, অতীত নিয়ে তিনি ভাবতে চান না। আর তাদের টেস্ট দল সম্পূর্ণ ভিন্ন ও শক্তিশালী। তা পাকিস্তানের টেস্ট দল কতোটা শক্তিশালী, প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ড্র করার পর তার একটা চিত্র পাওয়া গেল। তাই দ্বিতীয় টেস্টে কিছুটা চাপ নিয়েই মাঠে নামবে মিসবাহর দল।

Leave A Reply

Your email address will not be published.