Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পিসিবি চেয়ারম্যানের বাংলাদেশে আসার কারণ

khanস্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের সাথে প্রথম টেস্ট ড্র করার পর বেশ বিপাকের ভেতরেই আছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ সিরিজে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি পাকিস্তান। এ রকমটা আর কখনো হয় নি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। এবার সেই দলকে আরো উৎসাহ দেয়ার জন্যে পাকিস্তান থেকে উড়ে আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট দেখার জন্যে বাংলাদেশে আসছেন শাহরিয়ার খান। বাংলাদেশে আসার পর বিসিবির কর্মকর্তাদের সাথে অফিশিয়াল মিটিং করবেন শাহরিয়ার খান। আলোচনা হবে বাংলাদেশ এবং পাকিস্তানের ভবিষ্যৎ সিরিজ নিয়ে। দেশ ছাড়ার আগে শাহরিয়ার খান বলেন, ‘দ্বিতীয় টেস্টের আগে দলকে উৎসাহ দিতে এবং এক সুতোয় গাঁথার জন্যেই বাংলাদেশ যাচ্ছি।’ বাংলাদেশ থেকে পরে ভারত যাবেন শাহরিয়ার খান।

Leave A Reply

Your email address will not be published.