Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চার নম্বরেও পরীমনি-সায়মন

url
বিনোদন ডেস্ক:
পরীমনির সঙ্গে ‘রানা প্লাজা’ ও ‘পুড়ে যায় মন’ ছবি দুটির কাজ শেষ করেছেন সায়মন। আর ১১ মে থেকে সুরকার শওকাতের পরিচালনায় ‘নদীর বুকে চাঁদ’ ছবির কাজ শুরু করছেন। এরমধ্যে নতুন খবর হলো ৫ মে সন্ধ্যায় পরীমনির সাথে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই নায়ক। ছবির নাম ‘কত স্বপ্ন কত আশা’। এটি পরিচালনা করছেন ওয়াকিল আহমেদ।  এ ছবি প্রসঙ্গে সায়মন বলেন, ‘পরীমনির সঙ্গে এটা আমার চার নাম্বার ছবি হতে যাচ্ছে। এ ছবিটির গল্পটা প্রেমের। এ বছরের শেষদিকে এর কাজ শুরু হবে। ওয়াকিল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আর পরীমনির সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে।’ এদিকে ‘নদীর বুকে চাঁদ’ ছবিটির কাজ শুরু হচ্ছে ১১মে। সিলেটের বিভিন্ন জায়গায় এ ছবির চিত্রায়ন শুরু হবে বলে জানান সায়মন। এ ছবিতেও তার সহশিল্পী থাকছে পরীমনি।

Leave A Reply

Your email address will not be published.