Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চাষের পাঙ্গাস দিয়ে দারুণ মজার খাবার!

a-2রকমারি ডেস্ক:
যদিও চাষের পাঙ্গাস মাছ খুব সস্তা ও সহজলভ্য একটি খাবার, কিন্তু অনেকেই খেতে পারেন না এই খাবারটি। কেননা চাষের পাঙ্গাসের মাঝে থাকে বিচ্ছিরি একটা উৎকট গন্ধ। তাহলে কী করবেন? জেনে নিন ফারাহ তাজনীন সুবর্ণার একটি দারুণ রেসিপি আর চাষের মাছকে বদলে ফেলুন একটি দারুণ খাবারে। জেনে নিন পাঙ্গাস মাছের চপের একটি মজাদার ও ঝটপট রেসিপি।

উপকরণ
পাঙ্গাস মাছ-আধা কেজি (পিঠের অংশ)
পেঁয়াজ-মাঝারি আকারের ১ টা (মিহি করে কুচি করা)
কাঁচা মরিচ-৪ টা (মিহি করে কুচি করা, স্বাদ অনুযায়ী কম বেশি দিতে পারেন)
হলুদ-সামান্য
রশুন বাটা-সামান্য
রশুন কুচি-২ কোয়া
লবণ-স্বাদ অনুযায়ী
ডিমের সাদা অংশ-আন্দাজ মত
পাউরুটি-১/২ পিস (যদি মাছ বেশি নরম হয়ে যায় তবেই, নয়তো দরকার নেই)
ধনেপাতা-২ টেবিল চামচ (মিহি করে কুচি করা, একটু বেশি দিলেই ভাল)
লেবুর রস-১ চা চামচ
পানি-মাছ সিদ্ধ হতে যতটা প্রয়োজন
তেল-ভাজার জন্য

প্রণালী
-পাঙ্গাস মাছের পিঠের অংশ পরিমাণ মত লবণ, সামান্য হলুদ গুঁড়ো, রশুন বাটা আর অল্প পানি দিয়ে সিদ্ধ দিন।
-মাছ সিদ্ধ হয়ে গেলে চামড়া আর চর্বি বাদ দিয়ে কাঁটা বেছে নিতে হবে। একটা প্যানে অল্প তেল দিয়ে পেঁয়াজ আর রশুন সোনালী
করে ভেজে তুলে রাখতে হবে।
-এখন কাঁটা বেছে রাখা মাছ, ভাজা পেঁয়াজ–রশুন, কাঁচা মরিচ, ধনেপাতা, লেবুর রস দিয়ে ভাল করে মাখাতে হবে। অল্প করে
ডিমের সাদা অংশ দিতে হবে।
-যদি মাখাতে গিয়ে দেখা যায় যে বাইন্ডিঙে সমস্যা হচ্ছে তাহলে পানিতে ভিজিয়ে চিপে নেওয়া পাউরুটি মিশিয়ে আবার ভাল করে
মাখাতে হবে।
-তারপর চপ/টিকিয়ার আকারে গড়ে নিয়ে ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ।
-ফ্রিজে থাকা অবস্থায় ১/২ বার উল্টে দিতে হবে যাতে প্লেট / পাত্রের সাথে আটকে না যায়। এর পর প্যানে তেল ভাল ভাবে গরম
করে ডিমের সাদা অংশে ডুবিয়ে দুই পিঠ সোনালী করে ভেজে তুলে নিতে হবে।
-আপনি চাইলে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়েও ভাজতে পারেন। চেষ্টা করবেন পরিবেশনের একদম আগ দিয়ে ভাজতে। কেননা
চপ ঠাণ্ডা হয়ে গেলে খেতেও যেমন ভাল লাগবেনা, তেমনি মচমচে ভাবটাও থাকবেনা।


Leave A Reply

Your email address will not be published.