Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

জয়পুরহাট সংবাদদাতা : জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ২ জন মারা গেছে। রোববার দুপুরে সদর উপজেলার পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারুলিয়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন মজিবর রহমান নামে এক ব্যক্তি। এ সময়, আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে, পাশের পুকুরে কাজ করা আমিনুল ইসলাম নামে আরেক ব্যক্তি, মজিবর রহমানকে রেললাইন থেকে সরে যেতে বলেন। কিন্তু মজিবর তা শুনতে না পাওয়ায়, আমিনুল ইসলাম তাকে বাঁচাতে যান। এ সময় দু’জনেরই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মজিবর রহমান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.