Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে ট্রাক চাপায় কলেজ ছাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:  থেকে:ঝিনাইদহের কোদালিয়া গ্রামে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তুষি খাতুন (২১) নামের এক কলেজ ছাত্রী নিহত এবং মা ও ভাই আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে।

নিহত তুষি ঝিনাইদহ সরকারী কেসি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্রী ও শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রামের মতিউল ইসলামের মেয়ে। পুলিশ ঘাতক ট্রাক ও চালক জয়ন্ত কুমারকে আটক করেছে। আটককৃত ট্রাক ও তার চালককে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, জেলার শৈলকুপা উপজেলার কুমিরাদহ গ্রাম থেকে তুষি খাতুন তার মা সহ বড় ভাই রাজিব হোসেন এর সাথে মটরসাইকেল যোগে পাশ্ববর্তি হাটগোপালপুর বাজার এলাকায় নিমন্ত্রন খেতে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার কোদালিয়া মুন্সিপাড়া নামকস্থানে পৌছালে সামনের দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষি খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মা ও ভাই রাজিব। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ সময় ট্রাক চালক জয়ন্তকে আটক করা হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.