Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে নকলনবিশদের মানববন্ধন

jhenaidah humain chain Photoঝিনাইদহ প্রতিনিধি: চাকরি স্থায়ীকরণ ও ১২ মাসের বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নকল নবিশ এসোসিয়েশন। গতকাল রবিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপি শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করেন। জেলা বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবেল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, শিমুল হোসেন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, টুটুল, হাজেরা খাতুন, বুলবুলি ও কণিকা খাতুন প্রমুখ। এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। যে কারনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। নকলনবিশরা হুসিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে তাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার।

Leave A Reply

Your email address will not be published.