Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে পরকিয়ার বাধাঁ দেয়ায় গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়নের দেবিনগর গ্রামের শারমিন আক্তার (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তিনি দেবিনগর গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ১ বছর আগে চট্টগ্রামে শারমিন আক্তার কে বিয়ে দেয় তার ভাই। সেখানে থাকাকালীন সময়ে চট্টগ্রামের অন্য এক ছেলের সাথে তার পরকীয়ার প্রেম শুরু হয়। কয়েকদিন আগে ভাইয়ের বাড়ীতে এসে তার স্বামীকে ছেড়ে চলে আসতে চায়।

একসময় পরকীয়ায় জড়িত প্রেমিকের সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হতে চাইলে তার ভাই তাতে বাধা দেয়। এরই জের ধরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে শারমিন আক্তার নিজের ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.