Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ কর্মী তরিকুল হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল-সমাবেশ, ওসির প্রত্যাহার দাবি

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ কর্মী তরিকুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার, শাস্তির দাবি, মামলা না নেওয়া ও তদন্তে অবহেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার সকালে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিল থেকে ঝিনাইদহ সদর থানার বিপ্লব কুমার নাথের বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেওয়া হয়। মিছিলটি শহরের পায়রা চত্বর থেকে বের হয়ে সারা শহর ঘুরে পোষ্ট অফিস মোড়ে ফিরে এক সমাবেশ করে।

সমাবেশে জেলা ছাত্র লীগ সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, সাবেক ছাত্র লীগ নেতা খায়রুল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সদর থানার ওসির প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ ছাড়াও সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, ২৯ জুন সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের মডার্নপাড়া এলাকায় সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগ কর্মী তরিকুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

Leave A Reply

Your email address will not be published.