Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

Road-accidentঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় রাতুল (৭) নামের ২য় শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে শাহপুর ঘিঘাটি গ্রামের জামিরুল ইসলামের ছেলে ও ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের শাহপুর ঘিঘাটি নামক স্থানে।
প্রত্যক্ষদর্শীর জানায়, রাতুল শাহপুর ফুটবল মাঠে ফুটবল খেলা শেষে রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.