Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও পৌরসভা কর্মকর্তা-কর্মচারিদের মানববন্ধন

Thakurgaon Humain Chain Picআব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: সারাদেশের কর্মসূচীর অংশ হিসেবে সরকারি কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও চৌরস্থায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ও পৌর সচিব রাশেদুল আলম, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, হাবিব মোহাম্মদ হাসানুর রহমান পাপ্পু প্রমূখ।
বক্তারা সরকারি কোষাগার থেকে পৌরসভা কর্মকর্তা-কর্মচারির বেতন দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এর আগে পৌরসভা চত্বর থেকে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধাণমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন।

 

Leave A Reply

Your email address will not be published.