Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রানীশংকৈল পাবলিক লাইব্রেরি উদ্বোধন

2 no News

রানীশংকৈল সংবাদাদাতাঃ

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরে মঙ্গলবার রানীশংকৈল সাধারন পাঠাগার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঐ লাইব্রেরি প্রাঙ্গনে ইউএনও আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিও উদ্বোধক ছিলেন কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা উপজেলা চেয়ারম্যান আইলুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক নেতা কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন, স্বাগত বক্তব্য রাখেন সেলিনা জাহান লিটা এমপি। আরও বক্তব্য রাখেন প্রভাষক প্রশান্ত বসাক, কমিটি সম্পাদক আবু শাহান শাহ ইকবাল, আওয়ামী লীগ সম্পাদক তাজ উদ্দীন, গীতিকার সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও অধ্যক্ষ তাজুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.