Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রুহিয়ায় একটি ঘড় ও দুইটি ছাগল আগুনে পুড়ে ভুস্মীভূত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও রুহিয়ায় একটি ঘড় ও দুইটি ছাগল আগুনে পুড়ে ভুস্মীভূত হওয়ার ঘটনা ঘটে। জানা যায়, ১৩ এপ্রিল (সোমবার) দিবাগত রাত আনুমানিক ১১ টার সময় সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশালগাও গ্রামের (কুড়ালী পাড়া) মো: রফিকুলের একটি দোচালা ঘরে আগুন লাগে। আগুন লাগার সাথে সাথে আগুনের লেলিহান শিখা পাশের গোয়াল ঘর ও খড়ি ঘরে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন আগুন নিভাতে ছুটে আসে। সাথে সাথে ফায়ার ষ্টেশনে খবর দিলে, ঠাকুরগাঁও হতে ফায়ার ব্রিগেডের ১টি ইউনিট এসে অবশিষ্ট আগুন নিভিয়ে ফেলে।

মো: রফিকুলের ১টি দোচালা ঘর সম্পুর্ন আগুনে পুড়ে যায়। এতে ২টি ছাগল আগুনে পুড়ে মারা যায় এবং একটি গরুর শরীর ঝলসে যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক লক্ষ টাকা হবে বলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানা যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানা পুলিশ। রান্না ঘরের চুলা হতে আগুনের সুত্রপাত হয় বলে জানান, ঠাকুরগাঁও ফায়ার স্টেশনে কর্মরত লিডার মকবুল হোসেন।

Leave A Reply

Your email address will not be published.