Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে ১০ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

pirgonjআব্দুল আওয়াল, ঠাকুরগাঁও: ইউনিয়ন পরিষদ নিবাচনের তৃতীয় ধাপে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
ইউনিয়ন গুলো হলো: ভোমরাদহ , কোষারানীগঞ্জ, খনগাঁও, সৈয়দপুর, পীরগঞ্জ, হাজীপুর, দৌলতপুর, সেনগাঁও, জাবরহাট, বৈরচুনা ।
পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্র ৯১টি। এখানে চেয়ারম্যান পদে ৫৪ জন, কাউন্সিলর পদে ৩৪৮ জন ও মহিলা সংরক্ষিত ১১৪ জন।
প্রতিটি ভোট কেন্দ্রে পযাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা এড়াতে বিজিবি টহল জোরদার করেছে প্রশাসন। এই নিউজ লেখা পযন্ত কোথাও কোন আইন শৃঙ্খলা অবনতির খবর পাওয়া যায়নি।

Leave A Reply

Your email address will not be published.