Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

তৃতীয় দিনে মুশফিকের পর সাকিবের হাফ সেঞ্চুরি

দ্বিতীয় দিনে ৫ উইকেট হারানোর পর তৃতীয় দিন সকালের কঠিন সময়টা পার করেছে মুশফিক-সাকিব জুটি। ৮১ বলে ৫২ রানে করে মুশফিক বিদায় নিলেও টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরিটি তুলতে ভুল করেনি সাকিব। ৬৯ বলে ফিফটি করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তৃতীয় দিনের শুরুটা চমৎকার করে সাকিব-মুশফিক জুটি। ৯২ রানের এক দুর্দান্ত পার্টনারশিপ গড়েন তারা। মুশি তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। এমন সুন্দর ব্যাটিংয়ে আরও একটি বড় জুটির স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সেটা আর হলো না। সুরিন্দ্র লাকমলের বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন মুশি। আউট হওয়ার আগে ৮১ বলে ৫২ রান করেন মুশফিক।

এর আগে ৫ উইকেটে ২১৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। ৯৫ রানের উদ্বোধনী জুটির পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৪৯ রান করে ফিরেন তামিম। টানা তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন তামিমের ওপেনিং পার্টনার সৌম্য সরকার। কিন্তু এবারও তিন অংকে পৌছতে ব্যর্থ হন তিনি। দুর্দান্ত খেলে আউট হয়ে যান ৬১ রানে। দারুণ খেলতে থাকা সাব্বির রহমানও ৪২ রান করে সাজঘরে ফিরেন। এছাড়া ইমরুল ৩৪ এবং তাইজুল ০ রানে আউট হন।

Leave A Reply

Your email address will not be published.