Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার বেলা সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুকন্যা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের শীর্ষ ও তৃণমূল নেতারা।

এর আগে আজ শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।

Leave A Reply

Your email address will not be published.