Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে অনূর্ধ্ব-১২ ফুটবল দল

এশিয়ান ইয়ুথ ফুটবল ফেস্তায় খেলতে আগামীকাল বুধবার দক্ষিণ কোরিয়া যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ ফুটবল দল। ১২ ফুটবলার, কোচ, ম্যানেজার ও মিডিয়া ম্যানেজারসহ ১৬ সদস্যের দল যাচ্ছে কোরিয়ায়। এ ব্যাপারে আজ মঙ্গলবার বাফুফের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারমান ও বাফুফের সহ-সভাপতি বাদল রায় জানান , ২০০ ফুটবলার থেকে তিনধাপে বাছাই করে ১২ জনকে চুড়ান্তভাবে নির্বাচিত করে বাফুফে। আগামী শুক্রবার থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ১০ আগস্ট পর্যন্ত। প্রত্যেক দিন দুটি করে ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে ৩০ মিনিটের। প্রত্যেক দলে ছয়জন করে খেলোয়াড় থাকবে। তবে বাংলাদেশের প্রতিপক্ষ কারা তা এখনো জানাতে পারেননি তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.