Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দর্শকদের ‘হিরো’ উপহার দিবেন কর্ণিয়া

b-2বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো একক অ্যালবাম করতে যাচ্ছেন পাওয়ার ভয়েস খ্যাত কণ্ঠশিল্পী কর্ণিয়া। এই অ্যালবামের জন্য আরফিন রুমির সঙ্গে একটি গানে কণ্ঠ দেন তিনি। দর্শকদের কথা বিবেচনা করে তিনি এবার এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন। এ প্রসঙ্গে কর্ণিয়া প্রিয়.কমকে বলেন, ‘আমার একটি একক অ্যালবামের জন্য গানটি তৈরি করেছি। তবে অ্যালবাম প্রকাশের আগেই গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করছি। আশা করি এটি দর্শকপ্রিয়তা পাবে।’ শুক্রবার থেকে গুলশানে এর মিউজিক ভিডিওর শ্যুটিং চলছে। এটি পরিচালনা করছেন ফরহাদ হোসেন। গানটির কথা ও সুর আরফিন রুমির। এর আগে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ‘বাংলাদেশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন আরফিন রুমি ও কর্ণিয়া।

Leave A Reply

Your email address will not be published.