Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে ভূট্টাখেতে শিশুর লাশ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের ভূট্টাখেত থেকে মো. বাবু (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবু সদর উপজেলার গোপালগঞ্জ কামালপুর সর্দারপাড়া বেড়িবাঁধ এলাকার মো. নজরুল ইসলাম নজুর ছেলে। রোববার দুপুুর ১২টায় পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে।

কোতোয়ালি থানার এসআই বিশ্বনাথ দাশগুপ্ত জানান, বাবু সদর উপজেলার বটতলি নামক স্থানে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করে। প্রতিদিনের মত সে বাইসাইকেল নিয়ে শনিবার রাত ১০টায় বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা বাড়ি থেকে ২০০ গজ দূরের একটি ভূট্টাখেতে মৃতদেহটি ফেলে রেখে পালিয়ে যায়।

নিহতের মা লাভলী বেগম জানান, উপজেলার বটতলি নামক স্থানে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করে বাবু। প্রতিদিন সে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে যাতায়াত করে। কিন্তু শনিবার রাতে ঝড়বৃষ্টির থাকার কারণে মনে করেছিলাম হয়তোবা রাতে দোকানে আছে। কিন্তু সকালে প্রতিবেশীরা ভূট্টাখেতের পাতা আনতে গিয়ে তার মৃতদেহ দেখতে পায়।

কোতয়ালি থানার ওসি (তদন্ত)আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.