Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

দিনাজপুরে ২শ’ পিস ইয়াবাসহ আটক ২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার কাশিপুর কবরস্থান মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকৃতরা হলেন, দিনাজপুর শহরের রাজবাড়ি হঠাৎপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে রমজান আলী বাবু (৩৩) ও বড়গুলগুলা এলাকার মৃত মেঘলাল চন্দ্র রায়ের ছেলে নির্মল চন্দ্র রায় (২৯)। শুক্রবার (৫ জুন) রাতে তাদের আটক করা হয়।

দিনাজপুর র‌্যাব-১৩ এর মোহাম্মদ আব্দুল্লা-আল-মাহমুদ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর কবরস্থান মোড় এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে দুইশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতদের শুক্রবার রাত সাড়ে ১০টার সময় দিনাজপুর কোতয়ালী থানায় সোর্পদ করা হয়েছে। র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.